সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

“ক্ষমতার উৎসব” -কবি এম এইচ রশীদ

ক্ষমতার উৎসব
এম এইচ রশীদ

​হরসে বসিয়া
হস্য করিয়া।
কাটাও তোমার বেলা।

​চোখে দেখ না-
কত বলাৎকার হুজুর,
চলিতেছে এই মেলা?

​রক্তের দাগে মখমল ঢাকা,
সোনার চামচে কান্না মাখা,
তোমাদের ঘরে আলো জ্বলে শুধু—
আমাদের ঘরে অবহেলার খেলা।

​বধির কানেতে পৌঁছায় না কি
অসহায় এই আর্তনাদ?
নেচে যাও তবে, ভেঙে পড়ার আগে
তোমাদের ঐ তাসের প্রাসাদ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *