- আপডেট সময়:
সোমবার, ২৯ জুন, ২০২৬
/
-
৯২
টাইম ভিউ
/
-

প্রথম যেদিন দেখি তোমায়
নদীর পাড়ে গিয়ে,
এক দেখাতেই ভালো লাগা
অবশেষে বিয়ে।
মন আকাশে ঠাঁই দিয়েছি
মুক্ত পাখির মত,
ডানা মেলে উড়ে বেড়াও
সুখ খুঁজে নাও যত।
আমার ডাকে সাড়া দিয়ে
পিছু ফিরে দেখো,
সারাজীবন এমনই করে
হৃদয় জুড়ে থেকো।
চলার পথে যদি কভু
আমি হুঁচট খাই,
নিদান কালে সবার আগে
তোমায় পাশে চাই।
তোমার আমার ভালোবাসা
থাকুক অমলিন,
ভালোবাসার সর্গ থেকে
দুঃখ হোক বিলীন।