সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দুঃখ “প্রকাশের ক্ষেত্র” লেখক : শ্রদ্ধা রাণী কুন্ডু

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দুঃখ প্রকাশেরও আছে এক নীরব ক্ষেত্র,
যেখানে শব্দেরা মাথা নত করে দাঁড়ায়।
ক্ষমার আবেদন ঠোঁটে এলেও,
চোখের জল আগে কথা তবলে যায়।
কিছু ভুল ইচ্ছে করে জন্ম নেয় না,
সময়ের ভাঁজে তারা পথ হারায়।
তবু যে হৃদয় আহত হয়েছে,
তার ব্যথা সহজে কোথাও না হারায়।
আমি তাই অহংকার রেখে এসেছি দূরে,
শুধু একটি “ক্ষমা করো” সঙ্গে নিয়ে।
যদি তোমার আকাশে মেঘ কিছুটা সরে,
আমার অনুতাপ ভেসে যাক নীরব হাওয়ায় গিয়ে।
দুঃখ প্রকাশ মানে হার মেনে নেওয়া নয়,
বরং সম্পর্ককে আবার নতুন করে গড়া।
যেখানে ক্ষমা ফুলের মতো ফুটে ওঠে,
আর ভাঙা বিশ্বাস শুরু করে জোড়া লাগা।
যদি আজও তুমি নীরব থাকো,
তবু আমার অনুতাপ থাকবে সত্যের পাশে।
কারণ দুঃখ প্রকাশের সবচেয়ে বড় ক্ষেত্র—
মানুষের হৃদয়, আর ভালোবাসার আশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *