প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ২:৩৪ এ.এম
“ক্ষমতার উৎসব” -কবি এম এইচ রশীদ
ক্ষমতার উৎসব
এম এইচ রশীদ
হরসে বসিয়া
হস্য করিয়া।
কাটাও তোমার বেলা।
চোখে দেখ না-
কত বলাৎকার হুজুর,
চলিতেছে এই মেলা?
রক্তের দাগে মখমল ঢাকা,
সোনার চামচে কান্না মাখা,
তোমাদের ঘরে আলো জ্বলে শুধু—
আমাদের ঘরে অবহেলার খেলা।
বধির কানেতে পৌঁছায় না কি
অসহায় এই আর্তনাদ?
নেচে যাও তবে, ভেঙে পড়ার আগে
তোমাদের ঐ তাসের প্রাসাদ!
joyprovat.com