সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
তোমায় আমি কোথায় কোথায়
খুঁজেছি, জানো কলিজা?
সাদা সাদা মেঘেরা যেথায়,
রুপার মুকুট পরে।
পাহাড়ের মতো সেঁজে,
স্বপ্ন সাঁজিয়ে রাখে,
তারই ভাঁজে ভাঁজে।
নীরবে খুঁজেছি তোমায় আরও
কোথায়,শুনছো কলিজা?
যেখানে রংধনুরা সাত রংয়ে সাজে
আকাশের গায়ে গায়ে,
তুলির আঁচড় কাটে।
ইন্দ্রধনুর প্রতিটা রংয়ে,
লিখেছি তোমার নাম।
তবুও তুমি অধরা ছিলে,
ধরতেই পারিনি হাত।
ও কলিজা তোমায় আরও
খুঁজেছি কোথায় জানো?
পাহাড়ি বনে মেতে ওঠা,
ঝর্ণার রূপার গানে,
ঝিরিঝিরি জলের সুরে।
পাহাড়ি বনের সতেজ সবুজ
লতা পাতার ফাঁকে ফাঁকে।
তোমার নাম লিখেছি হৃদয়ে,
ছায়া খুঁজেছি প্রাণে প্রণে।
খুঁজেছি কোথায় জানো কলিজা?
মিতালী হাওয়া যেথায়,
লুকোচুরি খেলে।
বেলী-জুঁই-রজনী-হাসনাহেনা
সুবাস গায়ে জরানো ফুলে,
পরাগ মেখে হাওয়ার কাছে,
খুজেছি তোমার কথা বলে বলে।
তবুও তোমায় পেলাম না আমি,
সেই মিতালী করা মাতাল বাতাসে।
নদী বয়ে চলে অবিরাম,
সাগর কোলের টানে।
মিলন মহনা যেথায়,
ঢেউয়ে ঢেউয়ে গানে।
উর্মির দোলায় দোলায়,
জোছনা করে খেলা।
সাগরের নীল জলে তোমায়,
খুঁজেছি সারাবেলা।
শেষে যখন ক্লান্ত হয়ে,
বুকের পরে হাত রাখি।
দেখি তুমি রক্ত হয়ে,
শিরায় শিরায় মাখি।
মেঘে নয়, পাহাড়েও নয়,
ঝর্ণার জলে ও নয়।
তুমি আমার নিঃশ্বাসে আছো,
চোখের প্রতি পলকে পলকে।
পেয়ে গেছি কলিজা তোমায়,
আর খুঁজবো না আর।
তুমি আমার বুকের মাঝে,
বাঁধলে চির ঘর।
তুমি আমার চাঁদ জোছনা,
তুমি আমার ভোর।
বুকের মধ্যে রাখবো তোমায়,
সারাটা জীবন ভর।