সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

হৃদয়ের গহীনে -রোজিনা খাতুন

যাকে ভেবে মন খারাপ করছি,
চোখের খানিকটা পানি ঝরাচ্ছি,
সে কিন্তু ব্যস্ততার অযুহাতে দিব্যি আছে।

তার অপেক্ষায় আজো দাড়িয়ে আছি খোলা উঠোনে,
তাকিয়ে আছি চাঁদের দিকে অপলক দৃষ্টিতে,
পাশের ছোট্ট তাঁরার মাঝে তাকে দেখবো বলে,
সে’তো কোন দিন জানবেই না।

দিন যাবে সপ্তাহ যাবে মাস যাবে
বছর যাবে যুগের পর যুগ ও কেটে যাবে
কিন্তু বুকের বাম পাশে তার জন্য ব্যথাটা মনে হয় এজনমে আর যাবে না।

যতো দূরেই থাকি প্রিয়,
ভালো থেকো প্রিয়তম।
একই আকাশের নিচে আর দুজনেই বেঁচে আছি
এটাই তো অনেক বড় শান্তনা।
আল্লাহপাক তোমাকে নেক হায়াত দান করুন,
তোমার জীবন কানায় কানায় পূর্ণ থাকুক।
তোমাকে পাইনি বলে অভিশাপ দিবো না প্রিয়তম,
তুমি আমার মোনাজাতে থাকো এটা তোমার অনেক বড় পাওনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *