সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

“হয়নি বলা তারে” কবিতাটি লিখেছেন : কবি মোঃ শিবলী নোমান

শিরোনাম: “হয়নি বলা তারে”
কলমে: মোঃ শিবলী নোমান
সিঙ্গাপুর থেকে।

হয়নি বলা মনের কথা
হয়নি বলা তারে।
সে এখন আমায় থেকে
থাকে অনেক দূরে।

মনের কথা মনে আছে
বলতে পারি নাই।
কথাগুলো মনের মাঝে
এখনো আছে ঠাঁই।

তাই কবিতায় কিছু কথা
লিখি তার তরে।
যদি কখনো কবিতাটি
তার চোখে পড়ে।

ভালোবাসার ক্ষীণ আলো
বুকের ভিতর জ্বলে।
জ্বলতে জ্বলতে সে আলো
তার কথাই বলে।

এই আলো কখনো কি
সে দেখতে পাবে?
এই হৃদয়ের আলো তখন
সে হৃদয়ে যাবে।

যদি হৃদয়ের এই আলো
তার হৃদয় পড়ে।
সে আলোতে হৃদয় মাঝে
ভালোবাসা গড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *