সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

“সর্বনাশা বন্যা” কলমে: মোঃ শিবলী নোমান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কেউ সাহায্যের হাত বাড়ালে
তাদের দেয় গালি।
গালি দেওয়া মানুষগুলোর
নিজের ঝুড়ি খালি।

অসহায় মানুষের সাহায্য করা
মানবতা তাদের ধর্ম।
কিছু লোক সমালোচনা করে
এটা তাদের কর্ম।

প্রবল বন্যায় অসহায় মানুষের
দাঁড়াই সবাই পাশে।
মানুষ সহ গবাদি পশুরা
আজ পানিতে ভাসে।

গর্ভবতী এক মাকে দেখি
আশ্রয় নিতে গাছে।
সবার জন্য প্রার্থনা করি
মহান আল্লাহর কাছে।

ঘরবাড়ি নাই থাকে তাই
টিনের চালের পরে।
বিপদ থেকে আল্লাহ যেন
সবাইকে রক্ষা করে।

মরার পরে মাটি দেওয়ার
একটু জায়গা নাই।
কলার ভেলা বানিয়ে তাকে
ভাসিয়ে দিল তাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *