সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

“শুধু তোমার অপেক্ষায়” _তাহমিনা খাতুন (মিরা)

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চাঁদ বলে এসো আমাকে দেখো জোছনা বিলাস করো,
ভাল লাগবে তোমার।
সূর্য বলে এসো আমাতে মেশো_
আমার উষ্ণতায় শুকিয়ে নাও তোমার এলোমেলো ভেজা কেশগুলো ।

আকাশের মেঘ বলে এসো মাতাল হই নানান রঙে, নানান ঢঙে।
মনে প্রশান্তি আসবে তোমার।
নদী বলে এসো আমার বয়ে চলা দেখো,
ঢেউয়ের তালে তালে দুঃখ যাবে ভুলে।

পাহাড়ে বলে এসো কাছে আরো, তোমার ক্লান্তি গুলো আমার ঝর্ণা ধারায় বিলিয়ে দাও।
বৃষ্টি বলে এসো আমাতে ভেজো প্রশান্ত করো তোমার হৃদয়।
বাতাস বলে এসো উড়িয়ে দাও শাড়ির আঁচল, ছুটে চল অবিরাম।

সাগর বলে এসো আমার তরঙ্গের উত্তাল উল্লাসে
বিষণ্ণতা দূর করো,
জীবনটা প্রশান্তিতে ভরে যাবে।
বনঝোপের সজীবতা আমায় আহ্বান করে যেন চক্ষু শীতল করি।

আকাশ বাতাস চন্দ্র-সূর্য-পাহাড় নদী-সাগর-বনঝোপ সবাই ডাকে আমায় !
আমি চাই না ওদের ডাকে সাড়া দিতে।

আমি চাই শুধু তুমি ডাকো আমায়। তোমার পবিত্র হস্তে-পশমি বুকের পাঁজরে আমি এক নিরব নিদ্রায় ঢলে পড়ি।
কোথায় তুমি, হারিয়েছো কোন অচেনার রাজ্যে?

তোমারই অপেক্ষায় কাটিয়ে দিতে পারি সহস্র বছর,
আমার এ হৃদয় শুধু তোমার পথ চেয়ে দিন গুনে।
ক্লান্তিহীন একটি সময়ের চত্বরে, শুধু তোমার অপেক্ষায়_ শুধু তোমার অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *