সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম: “প্রকৃতির কাছে গেলে” কলমে: মোঃ শিবলী নোমান

শিরোনাম: “প্রকৃতির কাছে গেলে”
কলমে: মোঃ শিবলী নোমান
সিঙ্গাপুর থেকে।

শৈশবের সেই স্মৃতি ঘেরা
কত কথা কত গান।
স্মৃতির মাঝে আজো আমি
হারাই যেন মনো প্রাণ।

স্মৃতির মাঝে এখনো আমি
হারিয়ে যেতে চাই।
যদি শৈশবের সেই দিনগুলো
আবার ফিরে পাই।

সবুজ ঘাস মেঠো পথ
মন কেড়ে নেয়।
ভোরবেলার নির্মল হাওয়া
প্রকৃতি যেন দেয়।

সেই স্মৃতি সেই প্রকৃতি
কেমনে ভুলি তারে।
এমন আনন্দ শুধুমাত্র
প্রকৃতিই দিতে পারে।

সেই ধুলিমাখা মেঠো পথ
হৃদয়ে গেঁথে আছে।
ইচ্ছে করে ফিরে যেতে
সেই প্রকৃতির কাছে।

মনের উপর যে প্রভাব
প্রকৃতি দিয়েছে ফেলে।
মন শান্তি খুঁজে পাবে
প্রকৃতির কাছে গেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *