- আপডেট সময়:
সোমবার, ২৯ জুন, ২০২৬
/
-
৫১
টাইম ভিউ
/
-

শিরোনাম: “তার মুখটি ভাসে”
দুপুরের নির্মল নীল আকাশে
সাদা মেঘ ভাসে।
যেন নীল শাড়ির সাদা আঁচল
উড়িয়ে সে আসে।
কি লিখবো তাকে নিয়ে
আমি নয়তো কবি।
বিশাল আকাশের মাঝি আমি
দেখি তার ছবি।
এটা আমার দৃষ্টির ভুল
হলেও হতে পারে।
যে দিক তাকাই চোখ দুটো
খোজে শুধু তারে।
সূর্যের আলো থাকে দিনে
চাঁদের আলো রাতে।
সব আলোর মাঝেই যেন
সে থাকে সাথে।
সবাই বলে কেমন করে
কিভাবে সম্ভব হবে।
আমার চোখে তুমি দেখো
তুমিও দেখবে তবে।
মনের গভীরে থাকলে সে
ছবি হয়ে আসে।
সব সুন্দরের মাঝে যেন
তার মুখটি ভাসে।