সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
আজ ৫ জুলাই, মেধা, সততা ও অনন্য মানবিক গুণের অধিকারী প্রিয় ব্যক্তিত্ব এস কণিকা-র শুভ জন্মদিন। জীবনের আরও একটি গৌরবময় বছর পেরিয়ে আজ তিনি নতুন এক বছরে পদার্পণ করলেন। তাঁর এই বিশেষ দিনটিতে ‘দৈনিক জয়প্রভাত’ পরিবার এবং তাঁর অসংখ্য গুণমুগ্ধ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জানানো হচ্ছে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
এস কণিকা তাঁর কর্মদক্ষতা, সদালাপী আচরণ এবং সৃষ্টিশীল চিন্তাভাবনার মাধ্যমে সমাদৃত হয়েছেন নিজের চারিপাশে। আপন আলোয় উদ্ভাসিত এই ব্যক্তিত্ব সবসময়ই তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সহকর্মী ও প্রিয়জনদের কাছে এক অনুপ্রেরণার নাম।
তাঁর জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রিয়জন ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বাণীতে সিক্ত হচ্ছেন তিনি। সবার একটাই প্রার্থনা—আগামী দিনগুলোতে তিনি যেন আরও বড় পরিসরে সমাজের কল্যাণে অবদান রাখতে পারেন।
জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে ‘দৈনিক জয়প্রভাত’ পরিবারের প্রত্যাশা—এস কণিকা তাঁর প্রজ্ঞা ও কাজের মাধ্যমে আগামী দিনে আরও বহুদূর এগিয়ে যাবেন এবং তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।
শুভ জন্মদিন, এস কণিকা! তোমার আগামী হোক আলোয় আলোকময়।