সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

“মনে জ্বলে আলো”- কলমে: মোঃ শিবলী নোমান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাগর পাড়ে রাতের বেলায়
চাঁদ সুন্দর লাগে।
তুমি যদি থাকতে পাশে
মনে আসা জাগে।

যখন সাগরে নীল জলে
রুপালি জোসনা ঝরে।
তখন কিন্তু তার কথা
শুধুই মনে পড়ে।

চাঁদের সেই আকর্ষণে যেমন
সাগরে জোয়ার হয়।
মনের ভেতর তখন যেন
শীতল জোয়ার বয়।

সাগরও যেন ভাব জমায়
ওই চাঁদের সনে।
মনের প্রভাবেও ভাব জমে
সে কি তা জানে।

জোসনার আলো সাগরে পড়লে
সাগর ঝলমল করে।
এই মনও আলোকিত হয়
সেই মনের তরে।

চাঁদের আলো ছড়িয়ে পড়লে
থাকেনা আঁধার কালো।
মনের প্রভাব মনে পড়লেও
মনে জ্বলে আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *