সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

“পৃথিবী আবার হাসুক” – মমিনুল পথিক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove_bg":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শতাব্দীর পর শতাব্দী হতে-ভালোবাসার আঙিনায়
সূর্যের তেজ খুঁজেই চলেছি।
কান্নার নদী হয়ে ফিরে মেঘমালা-
নিশ্চল নিরবতা মরুভূমির সাদা পিঠে।
চারিদিকে আছড়ে পড়ে সবুজের ঢেউ।
আঁধারের বুক চিরে নামে গোলাপী শিশির।
অনবরত আহাজরি ভেসে আসে সীমাহীন
দিগন্ত হতে। সোনালী সময়ের আর্ত চিৎকার।
জরা বাসা বাঁধে শুক্তির সিন্ধুকে। ছেয়ে যায়
আশা ভরসার ডালপালা।
পাতার নিষ্পলক চোখে জোছনারা খেলা করে।
রঙ্গিন চশমায় কূহকের পদচারণা মুখরিত হয়।
অনুযোগ অভিযোগের সমাধি রচিত হয় প্রতিনিয়ত।
ফুল হীন হৃদয়ে বার বার বসন্তের হাতছানি।
তেমনি চমৎকার একটি সকালের অপেক্ষায়…
পৃথিবী আবার হাসুক প্রতিচ্ছবি হয়ে।
অথবা বিধ্বস্ত মানুষের অনন্ত যাত্রার পানে চেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *