সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

“নারী লোভী” -চন্দনা রানী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পুরুষ তুমি নারী লোভী
হইও নাকো দেশে,
একের অধিক আসক্ত হলে
জীবন যাবে শেষে।

কুল-কিনারা সব হারাবে
শুধুই নারীর তরে,
অন‍্যের মতো কন‍্যা শিশু
আছেও তোমার ঘরে।

নিজের ঘরের নারীকে তুমি
দেখ যেমন করে,
ঠিক তেমনি রাখবে নজর
অন‍্য মেয়ের পরে।

তুচ্ছ ভেবে নারীদের তুমি
করো না অপমান,
নারীর তরেই পাচ্ছ তুমি
সমাজেতে সম্মান।

নারী সৃষ্টি নারী স্থিতি
নারীই করে ধ্বংস,
নারীই হলো মহাবিশ্বের
প্রকৃতির এক অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *