সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দেশে বাড়ছে ভয়াবহ মাদকের ব্যবহার, ধ্বংসের পথে যুবসমাজ

দেশে সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত। তারা শংকিত কখন মাদকের স্রোতে দিক হারিয়ে নেশার জালে আটকা পড়ে যায়, তাদের প্রিয় সন্তান। কখন ছোবল মেরে নেশাগ্রস্ত করে পাঠিয়ে দেয় মরণকূপে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে নিজের সন্তানকে রক্ষার জন্য মা-বাবার সঙ্গে পুরো জাতি আজ শঙ্কিত, আতঙ্কিত।

মাদকের ব্যবহার এখন জনস্বাস্থ্যের জন্য হুমকিতে পরিণত হয়েছে। জাতীয় পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *