সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

“দাফনহীন মৃত্যু” —তাহমিনা খাতুন (মিরা)

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চলেই যদি যাবে তবে যাক না,
কেন ফিরে এসে জানতে চায়_কেমন আছি?
তাকে বলবো না আমি কেমন আছি।
সে কেন বোঝে না_আমি ভাল নেই!
তাকে ছাড়া আমি ভাল থাকতে পারি না।

সে কেন বোঝে না!
তার বিহনে, একলা এ জীবনে
শুধু শূন্য শূন্য লাগে।
এই মনের আকাশে কালো মেঘের ঘন ঘটা,
কখন যেন বৈশাখী তান্ডব চালায়!

তাকে বলবো না আমি কেমন আছি!
সে কেন বোঝে না?
তাকে ছেড়ে জীর্ণ আমি, রিক্ত আমি।
ধ্বংস হয়ে গেছি, নিঃশেষ হয়ে গেছি।

তাকে বলবো না আমি কেমন আছি!
সে কেন বোঝে না_আমি ভাল নেই।
তার নিঃসঙ্গতায় জ্বলে পুড়ে যাই,
দুমড়ে মুচড়ে যাই_ভাঙ্গা অট্টালিকার মতো।

আমার কলম থেমে যায়,
আমি লিখতে ভুলে যাই!
বন্ধ হয়ে যায় আমার রক্ত সঞ্চালন__
থেমে যায় আমার নিঃশ্বাস।

মরে গেছি আমি!
শুধু আমার লাশটা দাফন করছে না কেউ।
দাফন হয় না,কাফন হয় না
কবরেও রাখে না।

এটা কেমন মরন বলতে পারো কেউ?
যার মরন সে নিজেই কাঁদে
বোঝার যে কেউ নেই__

তাকে বলবো না আমি_কেমন আছি!
চলে ই যদি যাবে তবে যাক না!
ফিরে এসে কেন জানতে চায় কেমন আছি আমি?
নাকি বুঝতে আসে আঘাত টা ঠিক মত লেগেছে কি-না কলিজায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *