- আপডেট সময়:
রবিবার, ৫ জুলাই, ২০২৬
/
-
২৭
টাইম ভিউ
/
-

তুমি আমার ভোরের শিশির,
নরম ঘাসের বুকে।
তুমি আমার সন্ধ্যার প্রদীপ,
জ্বলে থাকো সুখে।
তোমার চোখে হারাই আমি,
নীল আকাশের মতো।
তোমার হাসি পড়লে মনে,
জাগে প্রেমে কতো।
প্রেমের মালা গাঁথবো আমি,
রজনীগন্ধা দিয়ে।
তোমার সাথে করবো খেলা,
চাঁদের আলো নিয়ে।
হৃদয় জুরে তোমায় আমি,
নিজের করে রাখি।
তুমি বিনা একটা পলক,
লাগে কত ফাঁকি।
তুমি আমার জোছনা রাত,
তুমি সুখের বৃষ্টি।
তোমায় দেখার জন্য বাঁচে,
আমার চোখের দৃষ্টি।
হাতটা ধরো শক্ত করে,
ছেড়ে যেও না আর।
তোমার বুকে ঘুমাবো আমি,
যুগ যুগ ধরে বারবার।
তুমি আমার প্রথম কথা,
তুমি আমার শেষ।
তুমি ছাড়া এই জীবনটা,
শুধুই নিঃশেষ।