সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
কবিতা, জেগে উঠবো
কলমে, জে এফ আইরিন
পশ্চিমবঙ্গ, ভারত,
মাথার উপর চিল শকুন,
দৃষ্টিতে লালসার লালা,
চুপ করে আমি,
উত্তর খুঁজতে গিয়ে মিলাতে চাইনা,
বলতে চাই বলতে সাহস হয়না,
আবার চেষ্টা করি,
আস্তে করে বলি
অস্ত্র ফেলো
ফিরে এসো কলম হাতে।
সকলের বিবেক জেগে উঠুক,
কৃষি থেকে রিস্কোচালক, কারখানার শ্রমিক
মুঠি ওয়ালা, চা ওয়ালা, এমনকি নিত্যদিনের
ফুচকা ওয়ালা,
জাগো তুমি
তুমি বুদ্ধিজীবী
তুমি বলতে শিখেছো।
সজাগ হয়ে ওঠো।
শিক্ষা গ্ৰহন করো।
মূল্যায়ন হোক শিক্ষার।
আধুনিক পোশাকের আড়ালে
জেগে বসে শয়তান।
তুমি কিছু বলো জাগো
সজাগ করো,
বলো চিৎকার করে
ভুল ছিলি।
সবটাই ভুল,
স্বপ্নে জেগে অধিকারের শাসনে
চাবুক চলে।
প্রতিদিন কান্না করে সে নারী।।
আকাশ মেঘাচ্ছন্ন
ঝড়ো বাতাসে ক্লান্ত গাছ।
মসজিদ মন্দির গির্জার পুরোহিত
সমাজ সংস্কারক,
সবাই ঘুমিয়ে
কে ঘুমিয়ে
তুমি না আমি?
এত ক্ষতিকেন?
এত ক্ষত কেন?
উত্তর নেই
অভিধানে।
চাঁদ পুড়ে গেছে
সূর্যের রক্তিম আভায় গাঢ় খয়েরী রঙ
বৃষ্টির ফোঁটায় অ্যাসিড
উর্বতা শূন্য ফাঁকা মাঠ
পাথরের চাঁইয়ে পড়েছে মাটি চাপা
বুনো ঘাস লতা
ঘিরে ফেলেছে চারিপাশ।
শুনছো,
ফুটপাতে বিক্রিহয় ব ই
শোকেসে জুতো।
শুনছো, চাকুরী মেধাবী পায়না
ফলবিক্রেতা ওটা ক্যাশ মেমোর নিচে রাখে।
শুনছো, অসুস্থ সমাজ তার ফুসফুসে মরণ ব্যাধির সংক্রামক,
নেশার দ্রব্য বিক্রি হয় ইস্কুলের পাশে
জেলখানায় বসে মদ্রপান করে,
রক্ষক হয়ে গেছে ভক্ষক।
প্রসাদ সম বালাখানা
নেতামন্ত্রীদের শুভেচ্ছা,
চোখে পটি পড়ে দাঁড়িয়ে
ন্যায় দন্ডহাতে
বিচারক।
তাই মেয়ে গুলো ভয় পাই,
শিশু কন্যা থেকে যুবতী, মধ্যবয়সী থেকে বৃদ্ধা
এমন কি পঁষসোট্টি বছরের দিদিমা।
বোরখার আড়ালে লুকিয়ে চলে মেয়ে
তার সমভ্রম, তার মর্যাদা
একমাত্র লুকিয়ে থাকার নিরাপদ আশ্রয়।
শুনছো,
স্বার্থের লালসার হত্যা হয় ভাই,
মাটিতে টেনে নামায় সকলের ধৈর্য্য
অন্ধকারে ডুবছে বীরঙ্গনার সেই স্রোতস্বিনী জাহাজের মাস্তুল।
অক্ষম আর পঙ্গুত্বে আরষ্ট গোটা সমাজের শরীর।
ব্যথাগুলো বড্ড অনুভূতিতে জাগে,
জানি হাসছো,
ময়ূরের পালক মাথার মুকুটে
গরিব গুলো গরিব ।
সভ্যতার মখমলে ঝিলিমিলি
আমাকে ভাবায়,
আফ্রিকার আমাজনের জঙ্গলে,
সূর্য আজো উদিৎ হয়নি হলেও জঙ্গল ভেদ করেনি।
শুধু মাটি দূষিত নয়,
শুধু বায়ু দূষিত নয়,
মন চিন্তা চেনতা
সব গুলো এক সঙ্গে দূষিত,
শুনছো
নারী শিশুর কান্না,
ভাবছো কিছু
ভাবো,
তোমরা।
কিন্তু জেগে উঠছি
একদিন ঠিক জেগে উঠাবো তোমার কথা আর শুনবো না।