সবুজের মায়ায় জড়িয়ে আছে এই বিশ্বভূবন
তারি ছায়া মায়ায় জীবের আবাস নিত্য নতুন ।
বন লতার ভালোবাসার মায়ায় জড়িয়ে আছে শুধু চিরন্তন।
জল যে সবুজ প্রাণের রক্ত , বন না থাকলে হবে না বর্ষণ –
রুক্ষ শুষ্ক মরুভূমির মতো হতো জীবের বিসর্জন ।
ধরিত্রী হতো রুটির মতো পোড়া দেহ ।
তাই তো মোদের কেঁদেছে বসুন্ধরা –
নামল বর্ষা , গজাল তপ্ত ভূমিতে কত সবুজের জীবন ।
চাষির মুখে ফোটে কত নিস্পাপ হাসি –
মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলে রাশি রাশি ।
তবু তাদের ফসলের ঝরে যাওয়া ফুলের মতো জীবন হয় না তো বাসি …
তাই তো আমি তোমায় অনন্তকাল ভালোবাসি ।।
Prithwiraj Kamila.
Itaberia, East Midnapore, West Bengal – 721456 .