সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

এক চিলতে রোদ, তুমি- কবি কামাল মাহমুদ জয়

​এক চিলতে রোদ, তুমি

​মেঘের আড়ালে লুকিয়ে থাকা

মিষ্টি রোদের মতো,

তুমি এসে ছুঁয়ে দিলে

আমার একলা আকাশ যত।

​বুকের ভেতর জমিয়ে রাখা

কিছু অবুঝ কথা,

তোমার নামে সুর খুঁজে পায়,

ভুলে গিয়ে সব নীরবতা।

​তুমি মানেই একলা রাতে

চাঁদের আলোয় হাঁটা,

তুমি মানেই হাজার ভিড়েও

একলা পথটি কাটা।

​হৃদয় জুড়ে আলতো করে

কাঁপন জাগায় যে নাম,

আজকে আমি সেই চরণে

আমার এ মন দিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *