সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

আকাঙিক্ষত বৃষ্টি -সাহিত্য কণিকা

বৃষ্টি হবে কখন প্রতীক্ষায় বৃষ্টি হবে কখন

গ্রাম-গ্রামান্তরে আবাদি জমি রৌদ্র-দগ্ধ হয়ে আছে, কষ্টে অহ কাটাচ্ছে কৃষক।

রৌদ্র-দগ্ধ আকাশ মাঠ ঘাট চারিদিক ধানক্ষেত শুকিয়ে লোকান্তর হয়ে আছে!

দীর্ঘপথ হেঁটেও গৃহবধূ জলের হদিস না পায় চেয়ে দেখলে চারিদিক বিজন লোকজন।

গ্রীষ্মের প্রখর রৌদ্রে মাঠে ধরেছে ফাটল চেয়ে দেখলে কৃষকের হৃদয়ে যেন এক, সমুদ্রের তরঙ্গের প্রবাহের ন্যায় কষ্ট।

চারিদিকে জলের অভাবে তৃষাতপ্ত হা-হা করছে লোকজন।

কষ্টময় স্বরে জপছে সবাই, হায় খোদা, হায় দয়াবান বৃষ্টি দাও এখন, বৃষ্টি দাও এখন?

বর্ষা এলো, বর্ষা!

গগনে কালো মেঘ গর্জন করছে

আষাঢ়ে আসার বৃষ্টি পূবের হাওয়ায়, রৌদ্র-দগ্ধ মাঠ ঘাট ছেয়ে গেলো বারী বৃষ্টিতে কৃষকের মুখে ফুটল হাসি পূর্ণ প্রাণের ফসল দেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *