সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
জীর্ণ পোশাক শুকনো শরীর, মলিন মুখে আজ ।
কেন এমন দশা মাগো কোথায় তোমার বাস ।
চলতে গিয়ে শরীর খানি থর থরিয়ে কাপে ।
মাথা হতে ঘাম যেন তোমার বৃষ্টির মতো নামে ।
মায়ায় ভরা মুখখানি তোমার অভিমানী মন ।
এত বড় পৃথিবীতে তোমার নাইটি আপন জন ।
কার কথায় রাগ করেছো? কিসে তোমার আড়ি
শেষ বয়সে ছাড়লে কেন তোমার সুখের বাড়ি ।
কিসের এত কৌতূহল তোমার কিবা শুনতে চাস ।
এই মাটিতেই জন্ম আমার এই মাটিতে বাস ।
নিজের মত থাকার জন্য নাইতো কোন ঘর ।
তাইতো আমি আজকে হলাম পথের যাযাবর ।
ভিক্ষাবৃত্তি করে আমি পেট যে চালাই ।
রাস্তার এক কোনায় মর রাত্রে হয় যে ঠাঁই ।
বিয়ের আগে ছিল আমার বাবার ঘরে বাস ।
বিয়ের পরে হলো আমার স্বামীর ঘরে নিবাস ।
স্বামী মারা যাওয়ার পরে ছেলের ঘরে থাকি
প্রকৃতভাবে নেই তো আমার নিজস্ব কোন বাড়ি।
বৌমা আসার পরে এবার ছেলের ঘরটি হলো পর ।
তাইতো আমি আজকে হলাম পথের যাযাবর ।
সবার আবদার অনায়াসে আমরা মিটিয়ে যায় ।
বৌমা আসার পড়ে এবার ছেলের ঘরটি হলো পর ।
অবশেষে হয় আমাদের বৃদ্ধাশ্রমে ঠাঁই ।
তবু আমারা দোয়া করি সন্তানের ই তরে । সুখে শান্তিতে রাখিও খোদা সারাটা জীবন ধরে ।