- আপডেট সময়:
রবিবার, ২৮ জুন, ২০২৬
/
-
২৬
টাইম ভিউ
/
-

আছি অপেক্ষায় কখন উঠবে সূর্য হেসে
এখনো আসমান ভরা আছে মেঘে।
বীরেরা উঠেছে জেগে
চারিদিকে অসীম কুয়াশায় হাল,
এ যেন এক ক্রান্তিকাল।
তিমির রাত্রি চারিদিকে ধুধু অন্ধকার
রাত পোহাবার আর কত দেরি?
দীর্ঘরাতের ক্লান্ত সফর শেষে,
বীরেরা ধরেছে হাল।
দীর্ঘক্ষনে শেষ হয়েছে ক্রান্তিকাল,
ঘন কুয়াশা, কালো মেঘ, অন্ধকার পেরিয়ে;
উঠল সূর্য হাসি হেসে
ক্রান্তিকাল শেষে,
স্বাধীন হয়েছে বীর-বাঙালী
স্বাধীন হয়েছে অবশেষে!