সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
কবিতার নাম 🏖 অপেক্ষায় অহরহ
অথই নূরুল আমিন
জীবনের পরতে পরতে অপেক্ষা শব্দটা ঘর বেঁধেছে
পৃথিবীর সবচেয়ে দামি শব্দের নাম, অপেক্ষাই আছে
ভূমিষ্ঠ শিশুটি মাতৃ দুধের অপেক্ষায় শুয়ে কাঁদে
ক্ষুধার্ত মানুষেরা ও অপেক্ষা করে কে কি রাঁধে।।
বয়সের ব্যবধানে বিভিন্ন জনেরা অপেক্ষায় আছে
রোগীরা অপেক্ষা করে, ডাক্তার কখন কাছে আসে
প্রেমিক তো উন্মাদ, প্রেমিকার অপেক্ষা করে করে
পশুরাও রাখালের অপেক্ষায়, চোখের ভাঁজ পরে।।
অপেক্ষা করছে নববধূ, নওশা সাজোও বরের
গৃহহীন বিধবা অপেক্ষা করছে, একটি ঘরের
বৃষ্টির সংকটে পানির অপেক্ষা করছে গাছেরা
একটু আদর সোহাগের জন্য, অপেক্ষায় এতিমেরা।
কার নেই অপেক্ষা ? কবি অপেক্ষায় বই প্রকাশে
ছাত্র ছাত্রীরা দির্ঘ অপেক্ষা করে পরীক্ষা পাসে
কৃষকেরা করছে ফুলের ও ফলের অপেক্ষা
ভিক্ষুকেরও অপেক্ষা দির্ঘ, কে দেবে ভিক্ষা।
জন্ম থেকে মৃত্যু পযর্ন্ত। অপেক্ষা একের পর এক
অপেক্ষা কভু উপেক্ষা করা, এতো যন্ত্রণা আরেক
যার জন্য যে অপেক্ষা করে, অপেক্ষা অসহ্য
অপেক্ষা ছাড়া অমৃত পাওয়া, হয়না পরিপূর্ণ।
২০. ১১. ২০২৪