সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

“অন‍্যায়ের প্রতিবাদ” চন্দনা রানী

এমন দেশের মানুষ আমি নাই তো কোনো কূল,
অকালেতে ঝরে পড়ে সদ‍্য ফোটা ফুল।
লুটিয়ে পড়ে রাস্তা-ঘাটে মানুষ অসহায়,
পায়ের তলায় পিষ্ট হয়ে গড়াগড়ি যায়।
স্বাধীন দেশে হয় না কেন স্বাধীনতার জয়?
দিনে দিনে বেড়েই চলেছে কন্যা শিশুর ভয়!
মেয়ে হয়ে জন্ম নেওয়া কি মোদের অপরাধ?
অন্যায়কারীর বিরুদ্ধে কেন হয় না প্রতিবাদ?
মোটা অঙ্কের টাকায় তারা জামিন পেয়ে যায়,
এই দেশেতে সঠিক বিচার মানুষ কি আর পায়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *