সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
গ্রামে মানুষ নেই…
ঘর বাড়ি একদম শূন্য,
গ্রামে কোন জ্যাম নেই
পথ ঘাট একেবারে খালি
শুধুই দেখা যায় ধু,ধু বালি।
গ্রামে আকাশ খোলা
কেউ তাকায় না, একে বারে মন ভোলা।
গ্রামে পাখির কিচির মিচির
পৌছায় না কারো কর্ণে।
দেখার কেউ নেই ভোরের শিশির।
গ্রামের পথঘাট একদম ফাঁকা
শহরের পথ ঘাট অলি গলি আর আঁকাবাকা।
শহরের আকাশ,বাতাস সবই দূষিত
গ্রামের আকাশ যদি না দেখিত।
গ্রামে মাটির ঘর আর কাঁচা রাস্তা ঘাট রয়
শহরে দালান কোঠা আর পাকা রাস্তা হয়।
গ্রামে নেই কিছু, তবুও কেউ ফিরে তাকায় না পিছু
শহরে আছে তারপরও এখানেই উন্নতির কাজ ছোটে।
শহরে শব্দ দূষণ, পথ ঘাট দূষন
নানা অপরাধও হচ্ছে ভিশন।
শহরে অপরাধ বাড়ছে প্রাণও যাচ্ছে
সকলে মিলে করি যদি গ্রাম উন্নয়ন
শহর থেকে জ্যাম, অপরাধ,অনেক কিছুই হবে পলায়ন।