সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

“নোনা জলের ক্যানভাস” -কবি শাহীন খন্দকার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পাথুরে দেওয়াল পিঠ ঠেকে গেলে মানুষ
কবিতা খোঁজে,
অথচ কবিতা তো সস্তা শব্দের কোনো
ফুলঝুরি নয়।

কবিতা লুকিয়ে থাকে মধ্যরাতের
ভারী নিঃশ্বাসে,
কিংবা রিকশার চাকায় ঘুরতে থাকা ক্লান্ত
ফোঁটায়।
তুমি যাকে রোমান্টিকতা বলো, আমি
তাকে বলি বেঁচে থাকার লড়াই,
নৌকার গলুইয়ে বসে জল ছোঁয়ার
আনন্দটুকুও তো কষ্টের ওপিঠ।

সবুজ পাতাগুলো যখন শুকিয়ে মচমচে
হয়ে যায়,
তখন বোঝা যায় অস্তিত্বের আসল রঙ
কতটুকু ধুসর।

আজ মগজের অলিতে গলিতে
শব্দেরা দলছুট,
নকলের ভিড়ে আসল অনুভূতিরা আজ
পোকার দখলে।

তবুও বুক পকেটে জমা থাকা কিছু পোড়া
মাটির গন্ধ,
শূন্য ভান্ডারেই হোক জীবনের শেষ মহোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *