সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বিশ্বযজ্ঞের ফুটবল কলমে: ওমর ফারুক চৌধুরী

শিরোনাম: বিশ্বযজ্ঞের ফুটবল
কলমে: ওমর ফারুক চৌধুরী

 

চলছে এবার বিশ্বমেলা,
ফুটবলেরই দারুণ খেলা।
৩২ থেকে ৪৮ দল,
মাঠে সবার অনন্য বল।

তিনটি দেশের আধুনিক সব,
স্টেডিয়ামে দারুণ কলরব।
আমেরিকা মেক্সিকো আর,
কানাডাতে আনন্দের জোয়ার।

চলবে খেলা মাসব্যাপী ভাই,
এর চেয়ে আর বড় খুশি নাই।
১০৪ ম্যাচের মেলা,
কাটবে দারুণ সারা দিনবেলা।

১২টি গ্রুপ হয়েছে এবার,
লড়াই হবে দারুণ জেতার।
শীর্ষ দুটি পাবে টিকিট,
নকআউটের টানটান গিট।

সেরা আটটি তৃতীয় স্থান,
তারাও পাবে সুযোগের মান।
৩২ দলের লড়াই হবে,
নতুন চমক জাগবে ভবে।

ফাহিম শাকিল ওসমানের দল,
সিমাও খোঁজে গোলেরই ফল।
চায়ের কাপে ফুটবল ঝড়,
বিশ্ব কাঁপুক ঘরের ভিতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *