সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম: “মাটিতে মিশে যাবে”
কলমে: মোঃ শিবলী নোমান
তারিখ: ১০/০৭/২০২৬
সিঙ্গাপুর থেকে।
মাটির এই পিঞ্জিরা ছেড়ে
পাখি যেদিন উড়ে যাবে।
সেদিন পাখি বিনে পিঞ্জিরাটি
শূন্য পড়ে রবে।
খাঁচা ছেড়ে সেই পাখিটি
কেমনে উড়ে গেল।
মাটির এই পিঞ্জিরা তাই
পাখি শূন্য হল।
একদিন পাখি উড়ে যাবে
সবাই কিন্তু জানে।
এই ধ্রুব সত্য কথাটি
রাখে না কেউ মনে।
মৃত্যু এসে দরজায় দাঁড়িয়ে
যখন কড়া নাড়ে।
পাখিটি এই পিঞ্জিরা থেকে
যাবে তখন ছেড়ে।
হাজার যত্ন করেও কিন্তু
রাখা যায়না তারে।
বিধাতার ডাকে পাখি যায়
খাঁচা শূন্য করে।
মাটির দেহ মাটির ঘরেই
একদিন যেতে হবে।
সুন্দর এই পিঞ্জিরা তখন
মাটিতে মিশে যাবে।