সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

“বিবেকহীন সমাজ” -চন্দনা রানী

হঠাৎ করে দমকা হাওয়ায়
ভাঙল টিনের ঘর,
কলির প্রভাবে মানুষ এখন
হয়ে গেছে স্বার্থপর!

বিবেক যখন হারায় মানুষ
আবেগে নেয় আশ্রয়,
মানুষ হয়েও মানুষ তখন
তারে কী আর কয়?

এমন করে দিনে দিনে
অন্যায় বেড়ে যায়,
মনুষ্যত্ব হারালে কী
সম্মান পাওয়া যায়?

এই সমাজে এখন সবই
টাকার অহংকার,
খেয়ে-দেয়ে ফুর্তি করে
চিন্তা বল কার?

জামাই যখন চাকরিজীবী
কিছু টাকা দেয়,
শ্বশুর বাবা রক্তের তেজে
টিন খুলে নেয়।

নিজের টাকায় মন্দির কর
মানুষের আশা কেন?
যা দিয়েছি তাই নিয়েছি
বকবে না কেউ যেন।

কোথাকার রাগ কোথায় ঝাড়ে
দর্শক শুধু দেখে,
অতি রঞ্জিত দাপট তার
কি হবে লুকিয়ে রেখে?

নীরব দর্শক হয়ে শুধু
চেয়ে চেয়ে রই,
বিষণ্ন মনে অবাক হয়ে
ছন্দে ছন্দে কথা কই।

জমি আমার, মন্দির আমার
নিজের টাকায় গড়া,
অন্যের সামান্য অনুদানে
আইন যে ভীষণ কড়া।

প্রভু তুমি সবই জানো
সবই তোমার অধীন,
তোমার চরণে ভক্তি যেন
থাকে চিরদিন।

কী আর বলি মনের কথা
আমি যে নিরুপায়,
প্রভু, তুমি সাহস দিও
সর্বদা থেকো সহায়।

সত্য পথে চলতে আমায়

করো আশীর্বাদ,

জ্ঞানের আলো জ্বালিয়ে যেন

ঘুচাই অবসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *