সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

“কদম ফুল”- কবি: মোঃ শিবলী নোমান

বর্ষায় কদম ফুলের কথা

খুব মনে পড়ে।
শৈশবকালে যাইতাম কত
কদম গাছের ধারে।

গাছ ভরা কদম ফুল
দেখতে সুন্দর লাগে।
মনের ভিতর অন্যরকম
এক অনুভূতি জাগে।

সাদা হলুদ মেশানো সেই
গোল গোল ফুল।
হাতে নিলে সেই ফুল
করে তুল তুল।

সুবাস নেই সেই ফুলে
তবুও ভালো লাগে।
কদম ফুল দেখলে তখন
মনে আনন্দ জাগে।

কদম গাছে কদম ফুল
থাকে তখন ভরা।
এখনো তা মনে হলে
মনে ফেলে সাড়া।

শৈশবে আজ ফিরে যেতে
কত ইচ্ছা করে।
শৈশবের সেই স্মৃতিগুলো
এখনো মনে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *