সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
হঠাৎ একদিন চলে যাব
এই দুনিয়া ছাড়ি,
সঙ্গে কেহ যাবে না আর
থাকবে পড়ে বাড়ি।
মাতা-পিতা পাড়াপড়শি
কাঁদবে করুণ সুরে,
চোখের জলে বইবে নদী
তাঁদের হৃদয় জুড়ে।
প্রাণের পাখি উড়ে যাবে
খাঁচা শূন্য করে,
আপন স্বজন রাখবে শুয়ে
আঁধার মাটির ঘরে।
খালি হাতে এসেছিলাম
খালি হাতেই যাব,
আমল বিনে অন্য কিছু
সঙ্গে নাহি পাব!
টাকা-পয়সা ধনসম্পত্তি
সঙ্গে নাহি যাবে,
নিথর কায়া মাটির বুকে
পোকেজোকে খাবে।