সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

হৃদয় দিয়ে কেনা হাসি -কলমে: এম এস শেলি

শিরোনাম: হৃদয় দিয়ে কেনা হাসি
কলমে: এম এস শেলি

তোমার হাসি দেখলে প্রিয়,
কি যে শান্তি লাগে বুকে।
মেঘ কেটে যায়, রোদ ওঠে যায়,
ওগো দুঃখ পালায় সুখে।
ওই ঠোঁটের কোণে ফোটে যখন,
তোমার মুক্তো ঝরা হাসি।
জাদু মাখা হাসি দেখেই,
তোমায় অনেক ভালোবাসি।

লজ্জা মাখা হাসি তোমার,
চাঁদের চেয়েও মিষ্টি।
এক ঝলকে ভুলিয়ে দেয়,
তোমার মায়া ভরা দৃষ্টি।
তুমি হাসলে ফুল ফোটে,
ওগো মরু সাহারার কোলে।
বালুকণার জলে প্রেম হয়ে যায়,
তোমার হাসির তালে তালে।

মুক্তো ঝরা হাসিতে বাজে বীণা,
হৃদয় আমার খুশিতে নাচে।
যেন রূপকথার পরী হয়ে,
ডানা মেলে যাব তোমার কাছে।
তোমার হাসি দেখি যখনই,
সব ব্যথা হয়ে যায় শেষ।
একবার হাসলে ওগো প্রিয়,
ভুলে যাই বেদনা ক্লেশ।

তোমার হাসি আমার কাছে
খোদার দেওয়া সেরা দান।
মিষ্টি ঠোঁটে হাসি দেখে,
খুশিতে মেতে উঠে দেহপ্রাণ।
ওই হাসিটা বিক্রি হলে,
কিনতাম হৃদয় দিয়ে।
সারাজীবন থাকতাম আমি,
তোমার হাসি টুকু নিয়ে।

তোমার হাসিতে প্রাণ ভরে,
হাসি দেখবো সারাটিক্ষণ।
তোমার হাসি দেখেই যেন,
কেটে যায় আমার ছোট্ট জীবন।
শেষ নিশ্বাসে এইটুকু চাই,
দেখে যাবো তোমার হাসি।
হাসি দিয়ে বাঁধলে আমায়,
তুমি সব চেয়েও দামি।
তুমি হাসলে বাঁচি আমি,
তাই তোমায় ভালোবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *