- আপডেট সময়:
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
/
-
২০
টাইম ভিউ
/
-

মাকে যারা ভালোবাসে না,
মেরো না তিলে তিলে;
মারার যদি ইচ্ছে থাকে,
বিষ দাও মুখে ঢেলে।
মা মরিলে শান্তি পাবে
এই ক্ষণিকের দুনিয়ায়;
পরকালে যা হওয়ার হবে,
মানুষ দেখবে না সেথায়।
যে মায়ের জন্য তুমি
দেখেছ এ সুন্দর ভুবন,
সে মায়েরে কষ্ট দাও—
কী করে মানে এ মন?
কেয়ামতের লক্ষণ যেন
দেখি চারিদিকে আজ;
সময় থাকতে ক্ষমা চাও,
মা-জননীর রাখো লাজ।
বেলা শেষে মা-জননী
হয়ে পড়ে অসহায়;
তোমার জন্য যুদ্ধ করে
জীবন করেছে ক্ষয়।
মায়ের সেবা করো সবাই,
থাকবে যখন পাশে;
হারিয়ে যাবে যেদিন মা,
ডাকলেও নাহি আসে।