সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

“ফুলির কষ্ট” -আদিবা তাবাসসুম

আমার জন্য ছোট্ট বোনের
কপাল নাকি পোড়া
মরলেই নাকি ভালো হত
ভাগ্যে তো নেই জোড়া।

দেখতে আমি ভীষণ মোটা
এটাই আমার দোষ
পাত্র দেখে যায় পালিয়ে
না হয় হারায় হুশ।

সংসার করা আমার ভাগ্যে
হয়তো লেখা নেই
ইচ্ছে করে নিজের জীবন
শেষ করে আজ দেই।

বাবা বুঝায় আত্মহত্যা
মহা বড় পাপ
নিজের কাছে জীবন তখন
হবে অভিশাপ।

আত্মহত্যা মানে হলো
আসল পাপের রাজা
মরার পরে হবে নাকি
ভীষণ কঠিন সাজা।

রবের কাছে চাওয়া মত
চাইলে পাবো সবি
বলে গেছেন দু’জাহানের
শ্রেষ্ঠ প্রিয় নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *