সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

“অভিমানী” -কবি এম এইচ রশীদ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

উষার আলো এনেছে বার্তা, শুভ দিন আজ তোমার,
কাব্য আর চেতনায় অটুট থাকুক বন্ধন ভাবনার।
মেঘনা পাড়ের মেয়ে তুমি, যেমন মৃদু-মন্দ হাওয়া,
সেই হাওয়ায় ওড়াও কেশ, ভুলিয়ে মনের পাওয়া-না-পাওয়া।
​পোড়াও সব গহীন ব্যথা, ছড়াও সুরের মায়াজালে,
তোমার কলম জাগুক আবার নতুন কোনো ভোর সকালে।
আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাই তোমায়,
হে অভিমানী কবি, থেকো স্মৃতির অলকানন্দায়।
​বাঙালির এই কণ্ঠস্বরে বাজুক মুক্তির গান,
তোমার কাব্যে অমর থাকুক স্বাধীনতার এই প্রাণ।
​তোমার প্রাণের উচ্ছ্বাস ভরিয়ে তুলুক চারি পাশ,
এই শুভ দিনে ভালোবাসার শুভেচ্ছা থাকুক বারো মাস।
সুস্বাস্থ্য জড়িয়ে থাকুক তোমায়, বেঁচে থাকো ভালোবাসা নিয়ে,
সবার প্রিয় হয়ে থেকো তুমি, কাব্যের আলো ছড়িয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *