সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

“আকাশ কন্যা” কলমে: মোঃ শিবলী নোমান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আকাশ নীল সাগর নীল
তুমিও নীল তাই।
আজ তোমায় নীল শাড়িতে
দেখতে আমি চাই।

বিশাল আকাশ নীলের মাঝে
যেমন হারিয়ে যায়।
তেমন নীল সাগরের গভীরতাও
খুঁজে পাওয়া দায়।

আকাশের মত মনের অধিকারী
দেখতে চাই তাকে।
সাগরের মত গভীরতাও যেন
সেই মনে থাকে।

ইচ্ছা হলে সেই আকাশে
আমি হারিয়ে যাব।
বিশাল মনের আকাশ কন্যাকে
আমি খুঁজে নিব।

আকাশ কন্যার হৃদয়ের গভীরতা
সাগরের মত হবে।
ভালোবাসার এক নৌকা বানিয়ে
ঘুরে বেড়াবো তবে।

মনের মাঝে চলবে তখন
শুধুই নীলের খেলা।
সাগরের সেই নীল ঢেউ
মনে দিবে দোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *