সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

“সময় কেনার ইচ্ছে” _তাহমিনা খাতুন (মিরা)

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

টাকা জমিয়ে কিছু সময় কিনবো বলে,
বিদেশ দিয়েছি পাড়ি।
সময় যে কখনো কেনা যায় না,
বাঁধা যায় না কোনো ডোরে;
নিয়তির নিয়মে ছুটে চলে সে,
আপন নিয়মের পথ ধরে।

আমি অধম বুঝি না তো কিছু,
ছুটে চলি শুধু তার পিছু;
কিনবো বলে তার কিছুটা সময়,
থাকবো প্রিয়জনের সাথে।
এটা যে আমার নেহাত বোকামি,
ভেবে দেখিনি তো আগে।

সময় কিনতে এসে দেখি আজ—
টাকার কাছে সময়কেই দিয়েছি বেঁচে!
সময়ের সাথে সাথে নিজেকেও,
দিয়েছি বিলীন করে;
বুঝতে পারিনি তো আগে।

প্রিয়জনকে ছেড়ে একা থাকা দায়,
তাই তো পড়ালেখা ছেড়েছি অবেলায়।
সেই প্রিয়জনকে নিয়ে একটু ভালো সময় কাটানোর আশায়,
আজ একাকীত্ব নিয়েছি মেনে;
কোনো এক বর্ষণমুখর সন্ধ্যা অথবা দিনে।

প্রিয়জনের সান্নিধ্য খুব চেয়েছে এই মনে,
প্রিয়জনও চায়নি কখনো ছেড়ে থাকতে আমায়।
বলেনি কভু সে মুখে,
তবু বুঝে নিয়েছি তা অচিরেই,
তার আচরণ দেখে।

যেমন— ভুলে মোবাইল রেখে যাওয়া,
চশমা অথবা মানিব্যাগ নেওয়ার ছলে;
বারবার ফিরে এসে আমাকে দেখা,
একটু কথা বলা, আর আলতো চুমু এঁকে দেওয়া কপালে।

মনটা যেন আমাতেই রেখে,
দেহটা নিয়ে চলে যায় কাজে;
যায় আর ফিরে ফিরে চায়,
আমায় দেখার স্বাদ যেন কিছুতেই নাহি মেটে তার।

ইচ্ছা থাকলেও উপায় নেই যেন,
একবেলা কাজে না গেলে আহার যে বন্ধ সবার!
দিন এনে দিন খায় যারা, সাধ্য কি তাদের আছে—
রোদ, বৃষ্টি, ঝড়ের দিনে থাকবে ঘরে বসে?
অথবা প্রিয়জনকে করবে আদর, মনের তৃষ্ণা মিটাতে?

সেখান থেকেই মনে তীব্র স্বাদ জেগেছে—
কিছু টাকা জমাবো, কিনবো সময়,
সখাকে মোর দেবো উপহার।
বলবো— “আজ আর কোনো কাজ নয়,
আজকের সময়টুকু শুধু আমাকে দাও;
আমি দেবো টাকা তোমায়।
ইচ্ছামতো করিও বাজার, যা চাহে মন তোমার;
একসাথে কাটাবো কিছু মধুর সময়।”

তাই তো প্রবাস জীবনের এই একাকীত্ব,
হৃদয়ে নিয়েছি মেনে।
যদি কোনোদিন একটু সময় কিনতে পারি, এই প্রবাস জীবনের টাকা এনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *