সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

“যে মনে আগুন জ্বলে” -কলমে: মোঃ শিবলী নোমান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যে মন কষ্টে ভরা
সে মনে আগুন জ্বলে।
মন পুড়ে কয়লা হয়
ভালোবাসা হারিয়ে গেলে।

সারা জীবন সে আগুন
জ্বলতে থাকে মনে।
কখনো যদি দেখা হয়
বলবো তার সনে।

এই আগুনের তেজ শুধু
সে বুঝতে পারে।
যে ছিল এই মনের
সেই ছোট্ট ঘরে।

আজ সেই মনের ঘরে
শুধুই আগুন জ্বলে।
জ্বলে জ্বলে সে আগুন
তার কথাই বলে।

ভালোবাসা পুড়ে পুড়ে
আজও জ্বলতে থাকে।
পোড়া মন এখনও কেন
ভোলে নাই তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *