সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

“আমি তোমার কথা বলেছি” -মোহাম্মদ জহুরুল ইসলাম

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সেদিন ভরা পূর্ণীমা তিথিতে
চাঁদের আলো এসে বলেছিল মোরে
তার মতো সুন্দর কেউ আছে কি?
আমি তোমার কথা বলেছি।

মাধবী বিজলি লতা
স্বকরুণ হাসি হেসে চেয়েছিল জানতে
তার মতো রূপসী কেউ আছে কি?
আমি তোমার কথা বলেছি।

বসন্ত সম্ভারে পলাশ শিমুল শাখে
ফুল রাশি রাশি ফোটে ঝরে
তার থেকে একটি ফুল চেয়েছিল জানতে আমার কাছে,
তার মতো এতো রং ছড়াতে পেরেছে কেউ কি?
আমি তোমার কথা বলেছি।

কুকিলের কাকলিতে মুখরিত প্রকৃতি
কুকিল জানতে চেয়েছিল
তার মতো সুকন্ঠী, কেউ আছে কি?
আমি তোমার কথা বলেছি।

তারার মেলা থেকে একটি তারা এসে
স্বকরুণ হাসি হেসে জানতে চেয়েছিল আমার কাছে
তার মতো অসীমের প্রান্তে
এতো আলো, এতো হাসি গান ছড়াতে পেরেছে কেউ কি?আমি তোমার কথা বলেছি
আমি তোমার কথা বলেছি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *