সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
মৃত্যু ও প্রেম দুটোই হঠাৎ না বলেই চলে আসে কখন –
কেউ তা জানি না
প্রেম আনে হৃদয় ভরা
সুখ সুখ খেলা সারা বেলা
পক্ষান্তরে আনে ঢের ব্যথা বেদনা,
মৃত্যু দেয় হৃদয়ের বেদনার
অনন্ত মুক্তি চির শান্তি।
প্রেম হলো –
অনবিল সুখ, আকাশে সাদা মেঘের ভেলা
কখনো ইশান কোনের মেঘ
আনে তিব্র ঝড়, করে সব তছনছ
প্রেম যেন আচমকা দাবানল লেগে পুড়ে যাওয়া বন
আবার সেথায় কচি চারা গাছ গজায় বন ফিরে পায় তার সাবেক চেহারা,
মৃত্যু হলো-
অমরত্বের বাতিঘর
তার স্পর্শ না পেলে
কখনো অমর হয় না প্রেম।
প্রেম জাগায় উচ্ছ্বাস উচ্ছলতা,
মনে আনে ঢেউ, চপলা চঞ্চল
এক অশান্ত উন্মাদ আনন্দ,
মৃত্যু, সে তো বড়ো শান্ত,
ধীর স্থির, অপার স্নিগ্ধতা…
প্রেম এক আপেক্ষিক বাস্তবতা
নিসর্গ কল্পলোকের খেলা
যতোদিন জেগে থাকে
ততদিন হৃদয়ে সুখের বাঁশরি বাজে-
মৃত্যু যাপিত জীবনের সকল কর্ম
ও প্রেমের পূর্ণত্ব্য দান করে,
চিরস্মরণীয়, চিরবরণীয় করে
যা যুগে মানুষ তার স্থুতি গায়।