সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

“মরীচিকা” -শাহীন খন্দকার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহ্! কী বেদনার্ত মায়াবী আবেগ জড়ালে আঁখির নীড়ে—
তৃষ্ণার্ত হরিণীর মায়াবী নয়নের… অতল তলে!

রূপের ছলাকলায়,তীব্র লালসার আদিম স্পর্শে—বাসা বাঁধে এক আহত হৃদয়,তনু, মন এবং প্রাণ।

তবুও… কেউ আসেনি;চিরসুপ্ত গভীর রজনীর নিভৃত অন্তরালে, প্রীতির স্নিগ্ধ ছায়াতলে।

কেউ এসে মুছে দেয়নি এই অন্তহীন চাতক-তৃষ্ণা।

বুভুক্ষু মন আজো কামনার তীব্র দহনে খুঁজে ফেরে—অজস্র বসন্তে খোয়ানো…সেই আদি ও অকৃত্রিম ভালোবাসা।

অথচ আজ তা রিক্ত,বিবস্ত্র নগ্নতার মুখোমুখি দাঁড়িয়ে!

উন্মত্ত কামনার এই যে গভীর অন্ধকার আবেশ,তা যেন এক মরীচিকা;যার পেছনে ছুটে চলে ক্লান্ত আত্মা,অথচ দিনশেষে জোটে কেবলই শূন্যতা।

অথচ—কী নিদারুণ ছলাকলায়, দেখতে দেখতে ভেঙে খানখান হলো কাঁচের আয়না!

ভুল স্বপ্নের সেই চূর্ণ-বিচূর্ণ কাচ আজ বিঁধে যায় আত্মার গভীরে।

সুখের অবগাহনে মিশে যাওয়া রূপের নতুন ধারা—ক্ষণকালীন মোহের স্পর্শে ভেসে গেল… নগ্ন কামনার তীব্র অসুখে।

এই তো মানুষের চিরন্তন নিয়তি,ক্ষণিক আনন্দের লোভে… হৃদয়ের গভীরতম শান্তির বিসর্জন!

মুক্ত কেশে,হাওয়ায় ওড়ানো স্ফীত বক্ষের চঞ্চল বিভাজিকায়,সামান্য মোহের আবেশে বাসা বাঁধে— এক আদিম,একাকী নগ্নতা।

যেখানে লালসার আলো জ্বললেও…বিশ্বাসের প্রদীপ নিভে যায় বারবার।

উন্মুক্ত বাতাসের মাঝেও তাই আজ দমবন্ধ হাহাকার,কামনার এই ব্যাধিতে…কেবলই রয়ে গেল একাকী হৃদয়ের দীর্ঘশ্বাস।

আয়না তো ভেঙেছে আগেই…এখন শুধু রয়ে গেছে রূপের সেই ক্ষণস্থায়ী মোহ,আর এক অন্তহীন একাকীত্ব।

কামনার এই তীব্র দহনে…মন আজ এক নিঃসঙ্গ নীরবতার অবগাহন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *