সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

“মন কেড়ে নেয়” -কলমে: মোঃ শিবলী নোমান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হৃদয় আকাশে চাঁদ উঠলে
মনে জোয়ার আসে।
তখন দূর থেকে দুষ্ট চাঁদ
মিষ্টি মিষ্টি হাসে

চাঁদের টানে জোয়ার হয়
চাঁদ বুঝতে পারে।
চাঁদও যে বাস করে
এই হৃদয়ের তরে।

তুমি আমার হৃদয়ের চাঁদ
মন বুঝে গেছে।
রাতে মন ছুটে যায়
ওই চাঁদের কাছে।

চাঁদের জোসনা মনের মাঝে
আলো ছড়িয়ে দেয়।
চাঁদের সেই জোসনার আলো
মন কেড়ে নেয়।

কখনো দেখি চাঁদের জোসনা
ফুল হয়ে ঝরে।
এমনটা দেখলে মনের মাঝে
ভীষণ সাড়া পড়ে।

গভীর রাতে ওই চাঁদ
আসে মনের মাঝে।
মন যেন অপেক্ষায় থাকে
সকাল সন্ধ্যা সাঁঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *