ইচ্ছে করলে আসতে পারো
ফুলজোর নদীর ধারে।
শর্ত হচ্ছে আসবে তুমি
নীল শাড়িটা পড়ে।
হালকা বাতাসে উঠছে আজ
নদীর বুকে ঢেউ।
হৃদয় মাঝে ঢেউ উঠলে
দেখে না তো কেউ।
নীল শাড়িতে সে আসবে
হৃদয়ে ঢেউ খেলে।
ভালোবাসার ঢেউ যেন
মনের মাঝে দোলে।
সে যখন নদীর ধারে
হেঁটে হেঁটে আসে।
স্বপ্ন কন্যা হয়ে যেন
আমার পাশে বসে।
হৃদয়ের মাঝে ঢেউ যেন
শীতল হয়ে গেল।
কল্পনার সেই স্বপ্ন কন্যা
মন ছুঁয়ে দিল।
ভালোবাসার সুর যেন
হৃদয় মাঝে বাজে।
স্বপ্ন কন্যা হয়ে থাক
এই হৃদয়ের মাঝে।