প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৩:৫৩ এ.এম
“রিমঝিম বৃষ্টি” -সানজিদা আক্তার

ঈশানের কোণে ঐ
মেঘ মালা ভাসছে,
চারিদিকে ঘন কালো
ছায়া নেমে আসছে।
রিমঝিম ঝরঝর
গুড়ি গুড়ি বৃষ্টি,
ভিজা ভিজা অনুভূতি
করে যায় সৃষ্টি।
ঝমঝমে তালে তালে
ঝরে ফোঁটা ফোঁটায়,
মুক্তার মতো জল
গোলাপের কাঁটায়।
ব্যাঙ ডাকে জলাশয়
মেঘ বেলা দুপুরে,
ঢেউ ছুটে বারে বারে
জল ভরা উপরে,
পাল তুলে বাজে তালে
বর্ষার ঝুমুর,
নববধূ ঘাঁটে যায়
বাজে পায়ে নূপুর।
joyprovat.com