প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৩:০১ এ.এম
“রংধনু কন্যা” কলমে: মোঃ শিবলী নোমান
শিরোনাম: "রংধনু কন্যা"
কলমে: মোঃ শিবলী নোমান
সিঙ্গাপুর থেকে।
সকল রঙের মাঝে আমি
তাকে দেখতে পাই।
রংধনুকন্যা নামটি আমি
তাকে দিতে চাই।
হৃদয়ের আকাশে রংধনু হয়ে
থাকো তুমি মনে।
রংধনুর মেল বন্ধন হয়
দুটি হৃদয়ের সনে।
রংধনু দেখার ইচ্ছে হলে
তোমাকে নিবো দেখে।
থাকবে তুমি সব সময়
এই দুটি চোখে।
সেই রংধনুর সাত রঙে
হৃদয়টা যেন সাজে।
রংধনু কন্যা হয়ে তুমি
থাকবে হৃদয় মাঝে।
এই হৃদয়টা রাঙিয়ে দিবে
রংধনু কন্যা হয়ে।
রঙের খেলা চলবে তখন
মনের মধ্য দিয়ে।
হৃদয়ের আকাশে রংধনু কন্যাকে
যখন দেখা যাবে।
আর ভালোবাসার পূর্ণতা তখন
সেই হৃদয় পাবে।
joyprovat.com