মুষলধারে পড়ছে বৃষ্টি
ডুবছে যে খাল-বিল,
বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া
আকাশে উড়ে চিল।
ব্যাঙ ঐ ডাকে ডোবার ধারে
হাঁস ডাকে প্যাঁক প্যাঁক,
চারিদিকে অথৈ জলে
মাছের জোয়ার দ্যাখ।
ঘর-বাড়ি সব যাচ্ছে ডুবে
হারিয়ে যাচ্ছে ঘুম,
দিশেহারা হয়ে মানুষ
পরছে কান্নার ধুম।