প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ২:৩৯ এ.এম
“মনের ঐ খানে আছো তুমি”- কবি কামাল মাহমুদ জয়

নদীর বুকে যেমন জড়িয়ে থাকে অতল জলের ধারা,
আকাশের বুকে যেমন টিমটিম করে জ্বলে একলা তারা;
আমিও ঠিক তেমনি করে তোমাতেই হয়েছি বিলীন,
তোমার প্রেমে কেটে যায় আমার প্রতিটা পল, প্রতিটা দিন।
তুমি আমার পথ চলার আলো, তুমি আমার ধ্রুবতারা,
তোমায় ছাড়া এই জীবনে আমি যে বড্ড দিশাহারা।
মনের ঐ খানে আছো তুমি, থাকবে চিরকাল—
তুমি আমার বর্তমান, তুমিই আমার আগামী রূপালী সকাল।
joyprovat.com