বিদ্রোহের অগ্নিবাণ
মুহাম্মদ আবু রিসাত উৎস
এ সমাজে আজ অন্যায় বেড়েছে,
বেড়েছে পাপীর পাপের হাল।
তাই তো তাদের ঠেকাতে আজই,
হয়েছি এক অগ্নিবাণ।
কলম দিয়ে অস্ত্র ধরেছি,
কাগজ করেছি ঢাল।
চাবুকপেটা করব ওরে,
চাঁপকে তুলে নেব পাপীর পিঠের ছাল।
প্রয়োজনে লাঠিয়ালের লাঠি হব,
আঘাতের পর আঘাত হানিব।
সকল পাপের বিনাশ আনিব,
দানিব শরিয়াভিত্তিক এক নতুন সকাল।
প্রয়োজনে ধূমকেতু হব, উল্কাপিণ্ড হব,
অগ্নিস্ফুলিঙ্গ ছড়াব।
অগ্নিশিখা হব, অগ্নিলাভা হব,
ছড়াব অগ্নিবাণ।
প্রয়োজনে ঘূর্ণিঝড় হব,
আনিব মহাপ্রলয়।
ভূকম্পন হব,
ভাঙিব অন্যায়ের বলয়।
প্রয়োজনে বিষমাখা খঞ্জর হব,
করিব পাপের কল্লা ছেদ।
অন্যায় করিব নাশ,
গড়ব এক ইনসাফভিত্তিক সোনার বাংলাদেশ।
বিখ্যাত হতে আসিনি আমি,
এসেছি শতাব্দী বদলাতে।
অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি,
এসেছি হুঁশিয়ারি জানাতে।